৬ দফা ও গন অভ্যুথান

  • শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
  • উঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
  • আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
  • উঃ জানুয়ারী, ১৯৬৮।
  • আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?
  • উঃ পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
  • আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?
  • উঃ জুন, ১৯৬৮।
  • আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
  • উঃ ৩৫ জন।
  • ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন?
  • উঃ শেখ মুজিবর রহমান।
  • আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
  • উঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
  • কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে?
  • উঃ ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
  • আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?
  • উঃ ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
  • পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
  • উঃ ২০ জানুয়ারী, ১৯৬৯।
  • তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
  • উঃ আইন বিভাগের।
  • পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন?
  • উঃ ২৪ জানুয়ারী, ১৯৬৯।
  • তিনি কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন?
  • উঃ নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
  • শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল?
  • উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
  • আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
  • উঃ ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
  • শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়?
  • উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।
  • কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়?
  • উঃ ০৩ মার্চ ১৯৭১।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন?
  • উঃ আ.স.ম আবদুর রব।
  • ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল?
  • উঃ ১৬৭ টি আসন।
  • পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
  • উঃ ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
  • আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
  • উঃ ২৫ মার্চ, ১৯৭১ রাতে।