ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান

  • বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
  • উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
  • মহাস্থানগড় কোথায় অবস্থিত?
  • উঃ বগুড়া।
  • খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
  • উঃ মহাস্থানগড়।
  • বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
  • উঃ মহাস্থানগড়।
  • বৈরাগীর চাল কোথায় অবস্থিত?
  • উঃ গাজিপুর।
  • আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?
  • উঃ কুমিল্লার ময়নামতিতে।
  • রামুমন্দির কোথায় অবস্থিত?
  • উঃ কক্সবাজারের রামু থানায়।
  • উত্তরা গনভবন কোথায়?
  • উঃ নাটোর।
  • কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত?
  • উঃ দিনাজপুর।
  • বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
  • উঃ রাজশাহী।
  • পানাম নগর কোথায় অবস্থিত?
  • উঃ সোনারগাঁয়ে।
  • আফগান দুর্গ কোথায় অবস্থিত?
  • উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
  • আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
  • উঃ নবাব আব্দুল গনি।
  • মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
  • উঃ মৌর্য যুগের।
  • সোমপুর বিহার কোথায় অবস্থিত?
  • উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
  • পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?
  • উঃ সোমপুর বিহার।
  • সোমপুর বিহার কে তৈরী করেন?
  • উঃ শ্রী ধর্মপাল দেব।
  • সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?
  • উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।
  • শালবন বিহার কোথায় অবস্থিত?
  • উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।
  • শালবন বিহার কে তৈরী করেন?
  • উঃ রাজাধিরাজ ভবদেব।
  • আনন্দ বিহার কোথায় অবস্থিত?
  • উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
  • আনন্দ বিহার কে তৈরী করেন?
  • উঃ রাজা আনন্দ দেব।
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
  • উঃ সীতাকোট বিহার।
  • সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
  • উঃ দিনাজপুর।
  • সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
  • উঃ মূঘল আমলে।
  • বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?
  • উঃ ঈশা খাঁ।
  • সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?
  • উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
  • সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
  • উঃ মহাস্থানগড়।
  • পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
  • উঃ সোনারগাঁতে।
  • বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?
  • উঃ সোনারগাঁতে।
  • সোনারগাঁয়ের পূর্ব নাম কি?
  • উঃ সুবর্ণ গ্রাম।
  • ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?
  • উঃ ১৬১০ সালে।
  • বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
  • উঃ সুবেদার ইসলাম খান।
  • তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?
  • উঃ পুরানো ঢাকায়।
  • বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
  • উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
  • মুজিব নগর কোথায় অবস্থিত?
  • উঃ মেহেরপুর।
  • মহামুনি বিহার কোথায় অবস্থিত?
  • উঃ চট্টগ্রামের রাউজানে।
  • ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?
  • উঃ বাগেরহাট।
  • ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?
  • উঃ খান জাহান আলী।
  • লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?
  • উঃ যুবরাজ মোহাম্মদ আযম।
  • লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?
  • উঃ শায়েস্তা খান।
  • লালবাগ কেল্লার আদি নাম কি?
  • উঃ আওরঙ্গবাদ দুর্গ।